জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে বিএনপির অপর একটি অংশের নেতাকর্মীরা পৌরশহরে মঙ্গলবার বিকেলে ঝাড়– মিছিল করেছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সিএ মার্কেটের সামনে উপজেলা বিএনপির সাবেক
সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাসেম স্বপনের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আক্তার হোসেন, উপজেলা বিএনপি নেতা এমএ আজিজ, জামিল হোসেন গেদন, মিজানুর রহমান, শাহেদ আহমদ, পারভেজ আহমদ চৌধুরী, কাউন্সিলর তাজিবুর রহমান, মোস্তফা মিয়া, আব্দুল আহাদ, মাসুম আহমদ, ইছাক মিয়া, আলাল হোসেন, যুবদল নেতা রফিক মিয়া, গিয়াস উদ্দিন, মনাফ মিয়া, রাজন মিয়া, শাহিন মিয়া, ছাত্রদল নেতা জাহেদ আহমদ, শহিদ মিয়া প্রমুখ।
সভায় বক্তরা বলেন, মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে মোটা অংকের অর্থের বিনিময়ে অযোগ্যদের দলের দায়িত্বশীল পদে দেয়া হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা এ অবৈধ কমিটি প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে এই কমিটি প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা আহবান জানান।
প্রসঙ্গত গত ২৫ এপ্রিল আবু হুরায়রা ছাদ মাষ্টারকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।