জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
এ উপলক্ষ্যে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমএ মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ছাতক-দোয়ারা বাজার আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আজ থেকে নলুয়া হাওর বেষ্টিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন থেকে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হলো। এ কর্মসুচী ধারাবাহিকভাবে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় চলবে। তিনি বলেন, আওয়ামীলীগ নিরপক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে ভয় পায়। তারা জানে নিরপেক্ষ সরকারের আওতায় নির্বাচন হলে তাদের পরাজয় সুনিশ্চিত।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিবুর রহমান গিলমান, সৈয়দ মল্লিক মঈন উদ্দিন সুহেল. সেলিম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোজাক্কির হোসেন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর আহমদ কাবেরি, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জামাল আহমদ, বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান, পৌর বিএনপির সভাপতি এমএ মতিন, সাধারণ সম্পাদক হারুনুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল আহমদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, পাটলি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম, মিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এমএ নুর, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. রাজা মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী চান মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলী আহমদ দুলা, শামসুল হক, আনোয়ার মিয়া, মাসুম মিয়া, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তহুর মিয়া, বিএনপি নেতা দিলু মিয়া, হাজী সোহেল আমিন, নেওয়ার খান, জিলু মিয়া, আলিম উদ্দিন জুবেদ আলী লখন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনহার মিয়া, শফিকুর রহমান শফিক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামিম আহমদ, উপজেলা ছাত্রদল নেতা নাসিম আহমদ রুহেল, নুরুল আমিন, জাকির হোসেন, স্থানীয় ইউনিয়ন যুবদল নেতা ইলিয়াছ মিয়া, গোলাপ মিয়া, খালেদ মিয়া, ছাত্রদল নেতা মামুনুর রশিদ, রাজু আহমদ, জীবন আহমদ প্রমুখ।
সভায় আগামী সংসদ নির্বাচনে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম, কওসর আহমদকে মনোনয়ন দেয়ার জন্য দাবি জানানো হয়েছে।