- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বিএনপি’র মনোনয়ন পেলেন হারুনুজ্জামান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন। শুক্রবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধানের শীষের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
এবার চার ধাপে পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এ সময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের তফসিল এখনো ঘোষণা হয়নি।

  • [১]