জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের বিবদমান দুই পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। আগামী ২২ অক্টোবর উপজেলা বিএনপির দুই পক্ষ একই স্থানে পৃথক পৃথক সম্মেলন আহ্বান করায় এ উত্তেজনা দেখা দেয়। গত সোমবার সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সাথে দেখা করে তৃণমুল বিএনপির পক্ষে বিএনপির নেতারা সম্মেলন না পেছানো হলে একই দিনে একই সময়ে একই স্থানে পৃথক সম্মেলন করার ঘোষণা দেন।
জগন্নাথপুর
তৃণমুল বিএনপির নেত্ াজাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এ মালেক খান জানান, তৃণমুল বিএনপির পক্ষে আমরা জেলা বিএনপির আহ্বায়কের সাথে দেখা করে আমাদের সিদ্ধান্ত জানিয়ে এসেছি। তিনি বলেন, বিএনপির আহ্ববায়ক লেঃ কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ, গত দুই বছরে মাত্র দুটি সভা করেছেন। আহ্বায়ক কমিটির সংখ্যাগরিষ্ট সদস্যদের বাদ দিয়ে তিনি পকেট কমিটি গঠন করেছেন। তিনি প্রতিটি ইউনিয়নে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিজস্ব বলয় তৈরী করেছেন। ফলে বাধ্য হয়ে আমি তৃণমুল বিএনপির নেতাদের মতামতের প্রেক্ষিতে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করি। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে গোপনে সম্মেলন করার পায়তারা বন্ধ করতে আমরা একই স্থানে সম্মেলনের ডাক দিয়েছি। তৃণমুল বিএনপির পক্ষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী,মির্জা আবুল কাশেম স্বপন,গুলজার হোসেন চৌধুরীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশে সম্মেলনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। জগন্নাথপুর বিএনপির দু’পক্ষের বিরোধের বিষয়টি আমি কেন্দ্রকে অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।