জগন্নাথপুর অফিস
মিয়ানমারের রাখাইলে গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে জগন্নাথপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। জগন্নাথপুরের স্টুডেন্ট’স কেয়ার ও আঞ্জুমানে আল-ইসলাহসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দুপুর ২ টায় স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। পরে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলার শাখার সভাপতি মাও. আজমল হোসেন জামীর সভাপতিত্বে ও স্টুডেন্ট’র কেয়ারের প্রধান পরিচালক মিজানুর রহমান রাসেল ও শামিম আহমদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাও. মুফতি গিয়াস উদ্দিন, আলফাজ আহমদ, আবু আইয়ুব আনসারী, ইমরান আহমদ, হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর কাউন্সিলর আবাব মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সানোয়ার হাসান সুনু, সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফিরোজ আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, হাফিজ জালাল উদ্দিন রফিকুল করিম প্রমুখ। পরে পূর্বে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।