- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল

জগন্নাথপুর অফিস
মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে জগন্নাথপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর লতিফিয়া সুন্নি সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে শুক্রবার বেলা বেলা ২ টায় বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন মড়ক প্রদক্ষিণ করে। পরে        
জগন্নাথপুর সিলেট বাস স্ট্যান্ডে লতিফিয়া সুন্নি সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু’র  সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চিলাউড়া মাদরাসার শিক্ষক মাও. হোসেন আহমদ, মাও. আবু আইয়ুব আনসারী জগন্নাথপুর মানবাধিকার কমিশন সভাপতি জহিরুল ইসলাম লাল, প্রবীণ মুরব্বী আরব আলী, আব্দুল আলিম, আবুল হাসনাত বেলাল, লায়েক আহমদ প্রমুখ।

  • [১]