জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌরএলাকার করিমপুর গ্রামের রুবেল মিয়া নামে এক যুবক বিদ্যুৎ স্পৃৃষ্ট হয়ে মারা গেছে।
পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার ওই গ্রামের আবদুল মতিনের পুত্র রুবেল মিয়া তার নিজ বাড়িতে বিদ্যুৎতে খুটিঁতে কাজ করতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।