- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জের গন্ধর্বপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আলম মজলু (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ফজুর আলীর ছেলে। বুধবার এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলঅ ১১ টার দিকে নিজ ঘরের স্ট্যান্ডফ্যানে বিদ্যুতের সুইচে কাজ করছিলেন। হঠাৎ করে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআেই) দ্বিপঙ্কর সরকার জানান, মারা যাওয়া ব্যক্তির স্বজনরা তার মরদেহ থানায় নিয়ে আসেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। বাজার থেকে নতুন ফ্যান ক্রয় করে নিজেই সেই ফ্যানের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

  • [১]