- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার মিরপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সেলিম আহমদ মীর (১৮)। তিনি দিরাই উপজেলার মকসদপুর গ্রামের আবুল ফজল মীরের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে মিরপুর বাজারে এক প্রবাসির বাসার তৃতীয় তলায় ছাদে বিদ্যুতের কাজ করছিল সেলিম। হঠাৎ অসাবধনতাবশত ছাদের পাশে দিয়ে যাওয়া বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন বলেন, সেলিম আহমদ মীর মীরপুর বাজারের একটি ডেকোরেটারের দোকান কাজ করে আসছিল।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ ওসি মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

  • [১]