- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধীর মৃত্যু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার পৌর শহরের হবিবপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ওই এলাকার আবদুল খালিকের পুত্র মানসিক রোগী ছালেক মিয়া (৩৫) সকালে গ্রামের মাঝের সড়ক দিয়ে যাওয়ায় সময় নিচের দিকে ঝুলে থাকা বিদ্যুতের একটি তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  
জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী পাভেল আহমদ জানান, আমরা খবর পেয়েছি।

  • [১]