- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বিভাস’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌন মিছিল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের রাধারমণ ব্যান্ডদলের অন্যতম পরিচালক ও সাংস্কৃতিক কর্মী বিভাস দে’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার রাধারমণ ব্যান্ড দলের উদ্যোগে পৌর শহরে মৌন মিছিল ও প্রতিাবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর-সিলেট বাস স্ট্যান্ড এলাকা থেকে মৌন মিছিলটি বের হয়ে স্থানীয় পৌর পয়েন্টে এসে শেষ হয়। পরে ব্যান্ড দলের পরিচালক আবুল কাসেমের সভাপতিত্বে ও  কল্যাণ কান্তি রায় সানীর পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম, সালাউদ্দিন আহমদ, বিজন কুমার দেব, শশি কান্ত গোপ, ইন্দ্রজিৎ সুত্রধর, নাসির আহমদ, নিজামুল করিম, অনন্ত পাল, বিজয় দে প্রমুখ। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন মৌসুমী রায়, বিজয় দেবনাথ, আশীষ দেব, উত্তম দেব, রোমেন, সমশের, মৃদুল, মণ্টু, বাপন, গোলজার, আকিক, দোলন, ছায়াদ,কামাল, দূর্জয় প্রমুখ।

  • [১]