- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বিভাসের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর জিউর শ্রীমন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সদস্য বিভাস দে’র ওপর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার দুপুরে জগন্নাথ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্ছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার দেব’র পরিচালনায় প্রার্থনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা পরিষদ সদস্য বাবুল চন্দ্র দেব, মানিক চন্দ্র চন্দ, বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি প্রনব কুমার বণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর লাল দে, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মঙ্গলচন্ডী মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিবারণ গোপ, পৌর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক হীরা মোহন দে, যুগ্ম সম্পাদক প্রজেশ গোপ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়, শ্রীশ্রী কালি মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব।
উল্লেখ্য গত ১লা আগষ্ট বিভাস দে হামলার শিকার হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শঙ্কাটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

  • [১]