- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বিভিন্ন সংগঠন

জগন্নাথপুর অফিস
রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে জগন্নাথপুরে প্রতিবাদ, বিক্ষোভ, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারও মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা চোখের জলে মহান আল্লাহপাকের দরবারে দোয়া চেয়েছেন।      
জুম্মা’র নামাজের পর স্থানীয় পৌর পয়েন্টে জাতীয় মানবাধিকার ইউনিটি, বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ, রোহিঙ্গা মুসলিম সেবা পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধব কর্মসুচী অনুষ্ঠিত হয়। এতে শত শত ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি শাহ নুরুল করিমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জামাল উদ্দিন বেলালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কবির আহমদ, জুবায়ের হোসেন, জহিরুল ইসলাম লাল মিয়া প্রমুখ।
পরে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

  • [১]