জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কমপ্লেক্সে প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবাসিক মেডিকেল অফিসার ডা. এস,এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও
ডা. মাছুম খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ডা. সামছুদ্দিন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ডা. মধুসুধন ধর, ডা. শারমিনারা আশা, ডাঃ মাহবুবুর রহমান, ডা. সায়খুল ইসলাম, ডা. জামিল উদ্দিন, ডা. ফেরদৌসি আলম লিরা প্রমুখ।