জগন্নাথপুর অফিস
বেগম ফজিলতুন্নেচ্ছা মুজিবের ৮৭তম জন্মবাষির্কী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালায় সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা আওয়ামীলীগ নেতা ফরুখ আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আজাদ কাবেরী, আব্দুল কয়েস ইসমাইল, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদ, ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী, সজীব রায় দূর্জয়, ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল বক্স, জুয়েল প্রমুখ।