জগন্নাথপুর অফিস
করোনাভাইরাসের সংক্রমনের অজুহাতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা এবং মূল্য তালিকা না থাকায় জগন্নাথপুরের মিরপুর বাজারে চার ব্যবস্থা প্রতিষ্ঠানকে জমিনারা করা হয়েছে।
শুক্রবার বিকেলে জগন্নাথপুরের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এদিকে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসিরা কোয়ারেন্টিনে আইন মানছেন কিনা এ বিষয়ে কয়েকটি বাড়ি পরিদর্শন করেছেন জগন্নাথপুরের এসিল্যান্ড ইয়াসির আফারাত।
এছাড়া করোনা প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপ রের এসিল্যান্ড) ইয়াসির আরাফাত বলেন, করোনাভাইরাস পরিস্থিতি সুযোগকে কাজে পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি করে বিক্রি করায় এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩৪ ধারা মোতাবেক অর্থদ- প্রদান করা হয়। এছাড়াও প্রবাসিরা হোম কোয়ারেন্টিনের আইন মানছেন কিনা এবিষয়ে আমরা নজরদারি করছি।
জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম বলেন, করোনো ভাইরাস প্রতিরোধে আমরা প্রশাসনের উদ্যোগে জনসচেতনার জন্য মাইকিং প্রচারপত্র বিতরণ এবং সর্বাক্ষণিক বাজার স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।