- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের স্পোর্টস অ্যান্ড ফ্যাশন ওয়াল্ডের অন্যতম কর্ণধার  সড়ক দুর্ঘটনায় নিহত ধনঞ্জয় দাস ধনুর মৃত্যুতে শহরের বস্ত্র ব্যবসায়ীদের উদ্যোগে অর্ধ দিসব দোকানপাট বন্ধ রেখে শোক কর্মসূচি পালন করা হয়েছে। এবং সড়কের নিরাপত্তার দাবিতে শহরের টিন্ডটি রোডে ব্যবসায়ীরা মানববন্ধব কর্মসূচি পালন করেন। মানববন্ধব শেষে ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধরের সভাপতিত্বে ও  শায়েক আহমদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর আবাব মিয়া, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক তাজউদ্দিন আহমদ, ব্যসায়ী সালাউদ্দিন আহমদ প্রমুখ।

  • [১]