জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের বিভিন্ন ব্যাংকগুলোতে রেমিটেন্স পেতে গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। র্দীঘ ৮ ঘণ্টা অপেক্ষার পর রেমিটেন্সের টাকা পেয়েছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। ব্যাংকে অর্থ সংকটের কারণে গ্রাহকদের দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে প্রবাসীদের পাঠানো অর্থ উত্তোলনের জন্য জগন্নাথপুর উপজেলা শাখার ইসলামী ব্যাংকে আসেন গ্রাহকরা। সকাল থেকেই লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে থাকেন রেমিটেন্স এর জন্য কিন্তুু ক্যাশ কাউন্টারে টাকা সংকট দিনভর অপেক্ষা করতে গ্রাহকদের। সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনদুর্ভোগ।
ব্যাংকের আসা ভুক্তভোগী গ্রাহক শাহিনুর মাহমুদ জানান, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রেমিটেন্সের জন্য আমাকে অপেক্ষা করতে হয়। টানা ৮ ঘণ্টা দুর্ভোগের পর টাকা পেয়েছি। আরেক গ্রাহক মবকুল হোসেন ভূইয়া জানান, সারা দিন অপেক্ষর পর সন্ধ্যায় সাত টায় রেমিটেন্স পেয়েছি।
জগন্নাথপুর উপজেলা শাখার ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবুল বাশার জানান, ক্যাশ কাউন্টারে টাকা সংকট থাকায় যথাসময়ে আমরা গ্রাহকের চাহিদা অনুয়ারী টাকা দিতে পারি নি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এছাড়াও অনেক গ্রাহকরা অভিযোগ করেছেন সোনালী, উত্তরা, ব্যাংক এশিয়া, এনসিসি, সিটি ব্যাংকে রেমিটেন্সের টাকা পেতে ভোগান্তিতে পড়ার।