জগন্নাথপুর অফিস
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের ছবি সংম্বলিত ‘পাটলী ইউনিয়ন’ নামে একটি ভুয়া আইডি ব্যবহার করে আপত্তিকর স্ট্যাটাস আপলোড করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ৯ টার দিকে পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জগন্নাথপুর থানায় একটি জিডি দায়ের করেছেন।
পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জানান, কে বা কারা আমার ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডিতে আপত্তিকর ও মানহানিকর ষ্ট্যাটাস আপলোড করে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার হীন অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে থানায় একটি জিডি দায়ের করেছি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হানুরুর রশিদ চৌধুরী জিডির সত্যতা নিশ্চিত করেছেন।