জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের পল্লীতে ভুয়া মাজার সাজিয়ে গান বাজনার আসর বসানোর অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসর পন্ড- করে দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর ব্রাহ্মণগাঁও গ্রামের আফছর উল্যা ভুয়া মাজার সাজিয়ে শুক্রবার গানের আসর বসানোর উদ্যোগ নিলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এলাকাবাসী ভুয়া মাজার সাজানোর প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গানের আসর প- করে দেয়।
স্থানীয় ইউপি সদস্য ফয়জুর রহমান ও জগন্নাথপুর থানার এস.আই অভিজিৎ সিনহা এই তথ্য নিশ্চিত করেছেন।