জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভোক্তা অধিকার আইনে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জগন্নাথপুর পৌর পয়েন্টের সামনের টিএন্ডটি অফিসের বেদখল হওয়া ভূমিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় লেভেল ছাড়া সোয়াবিন তেল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনে পৌর পয়েন্টের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান বলেন, ‘টিএন্ডটির সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’ তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরো চলবে বলে জানান।