- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সদরের পরিষদ সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ যানবাহনের চালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। রবিবার দুপুরে জগন্নাথপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি অটোরিকশাকে ১০ হাজার টাকা ও ৩টি মোটরসাইকেল চালককে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) আটক করা হয়েছে।

  • [১]