জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে। তাকে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, থানার এএসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজার সংলগ্ন সেতুর দক্ষিণ পাড় থেকে জানু মিয়া (২৮) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ভারতীয় ৫ বোতল অফির্সাস চয়েস মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবক উপজেলার পাইলগাও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের মঈন উদ্দিনের পুত্র।
জগন্ন্থাপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরছালিন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।