- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মদ্যপানের অভিযোগে গ্রেফতার ৪

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশ মদ্যপানের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে। শনিবার তাদের কে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে থানার এসআই কাদির এর নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের  মাছের আড়ৎ এলাকায় অভিযান চালিয়ে মধ্যপানের অভিযোগে রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর মন্নান মিয়া (৫৫), হারুন মিয়া (৫২), বাগময়না গ্রামের ছাতির মিয়া (৫৫) ও একই গ্রামের সোহেল মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

  • [১]