- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মসজিদের গেইট নির্মাণ নিয়ে দু’পক্ষের গুলিবর্ষণ, গ্রেফতার ২

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল  গ্রামে মসজিদের গেইট নির্মাণকে  কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের  ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।  
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের হারুন মিয়া ও সিরাজুল ইসলাম খানের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে মসজিদের গেইট নির্মাণ নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে দু’পক্ষের লোকজন তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলি ছুঁড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে উভয়পক্ষের দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সিরাজুল ইসলাম খানের পক্ষে আকলুল মিয়া ও হারুন মিয়ার পক্ষে উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জুবেদ খান।  
সংঘর্ষে আহত তজমুল খান, সিরাজুল ইসলাম  
খাঁন ও তোফাজ্জুল খাঁন, মজমিল খাঁনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সংর্ঘষের ঘটনায় দু’পক্ষের দুজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে।

  • [১]