- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মাইকে সতর্কীকরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের বিভিন্ন হাওরে ধান পঁচে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে মাছ। সোমবার বিভিন্ন নদ-নদী ও হাওরে মাছ মরে পানিতে ভাসতে দেখা গেছে। এদিকে বিষক্রিয়ায় আক্রান্ত মাছ না খাওয়ার জন্য জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিস জগন্নাথপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাওর এলাকায় মাইকিং করেছে।  
উপজেলাবাসী জানান, অকালবন্যা ও অতিবৃষ্টিতে উপজেলার বোরো ফসল তলিয়ে যাওয়ায় পর পানির নীচে থাকা ধান    পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাওরের মাছগুলো রবিবার ভোর থেকে মরে পানিতে ভেসে উঠছে। কৌতুহলী লোকজন এসব মাছ ধরে বাজারে এনে বিক্রি করতে থাকেন। এবার কেউ কেউ খাওয়ার জন্য নিজ নিজ বাড়িতে নিয়ে যা”েচ্ছ। গত ২ দিন ধরে উপজেলার বিভিন্ন হাওরে মাছ মরে পঁচে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপজেলা প্রশাসন এসব মাছ না খাওয়ার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাইকিং করেন।  
প্রায় ১৫ দিন পূর্বে উপজেলার সব কয়টি হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। এসব ফসল পঁচে হাওরে দুর্গন্ধে বিষক্রিয়ার আক্রান্ত হয়ে নলুয়া, মইয়ার ও পিংলারসহ ছোট বড় ১৫টি হাওরের রুই কাতলা বোয়ালসহ ছোট বড় সব ধরনের মাছ মরে পানিতে ভেসে উঠে।  
জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দেকুর রহমান জানান, ধান পঁচে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে হাওরের মাছে মরে পানিতে ভেসে উঠছে। সোমবারও নলুয়ার হাওরের বিভিন্ন স্থানে মাছ মরে পানিতে ভাসতে দেখা গেছে। বিষাক্র এসব মাছ না খাওয়ার জন্য হাওরবাসীকে জানিয়েছি।   
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার জানান, পানিতে ধান পঁচে এমোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ায় মাছগুলো মরে পানি ভেসে উঠেছে। ওই সব মাছ আহার করলে ক্ষতি হতে পারে এমন আশংকায় আমরা সচেতনতামুলক মাইকিং করেছি। আক্রান্ত মাছগুলো খাওয়ার জন্য। এছাড়া পানি দূষণমুক্ত করতে সরকারিভাবে ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত অর্থদিয়ে হাওরে চুন ও ঔষধ প্রয়োগ করছি।

  • [১]