জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা শাখা মাইক্রোবাস শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতিকে ১৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বশির আহমদ আলফু নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আতাউর রহমান দুদু মোটরসাইকেল প্রতিকে ভোট পেয়েছেন ৭৬টি। সাধারণ সম্পাদক পদে আখলাকুর রহমান মোমবাতি প্রতিকে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুনু মিয়া আনারস প্রতিকে ১০৪ ভোট পান। এছাড়া সহসভাপতি পদে আবু বকর, যুগ্ম সম্পাদক পদে জুবের আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে জুয়েল আহমদ, অর্থ সম্পাদক পদে এনামুল হক, সদস্য পদে জুবেল আহমদ নির্বাচিত হয়েছেন।