- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মাদকবহন কারী পিকআপ গাড়ি আটক

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানকালে মাদক বহনবাহী একটি পিক-আপ গাড়ি আটক করা হয়।
থানা পুলিশ জানায়, শনিবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার ওসি হারুন-অর-রশিদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাইলগাও ইউনিয়নের অলৈতলী গ্রামের সড়কের দিয়ে মাদক পাচার করা হচ্ছে তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ একটি পিক-আপ গাড়ি (যার নং ঢাকা মেট্রো- ১৫-০৯০৩) রাস্তায় দেখতে পায়। ওই সময় গাড়ি তল্লাশি করে ২০ কেজি গাঁজা গেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুন-অর-রশিদ চৌধুরী জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কে গাড়ি রেখে মাদক বহনকারী ও গাড়ির চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুুতি চলছে।

  • [১]