জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় পৌরপয়েন্টে জগন্নাথপুর পৌরবাসীর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্বে করেন জগন্নাথপুর পৌর মেয়র (ভারপ্রাপ্ত) শফিকুল হক।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন, তাজিবুল ইসলাম, দেলোয়ার হোসাইন, মীনা রানী পাল,সদর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, চঞ্চল রায়, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল মুকিত প্রমুখ।