- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ২

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মাদক বিক্রেতাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকায় রবিবার বিকেলে জগন্নাথপুর থানার এএসআই শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই ইউনিয়নের লাইতলা গ্রামের মৃত আরব আলীর ছেলে মোহাম্মদ আলী (২৭) কে ১০টি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে। জব্দকৃত প্রতিটি ইয়াবা ট্যাবলেটের গায়ে ইংরেজীতে ডণ লেখা আছে      
যাহার মূল্য অনুমান পাঁচ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। অপর দিকে থানার এএসআই ফিরোজ এর নেতৃত্বে একদল পুলিশ পৌরশহর্রে জগন্নাথপুর বাজার থেকে মদ বিক্রি করার অভিযোগে জগন্নাথপুর গ্রামের শিশিন রায়কে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হানুরুর রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

  • [১]