জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে ওয়ারেন্টভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাম হেলাল উদ্দিন। তিনি জগন্নাথপুর পৌর এলাকার শাসন নবী গ্রামের মৃত. মঈন উদ্দিনের ছেলে। বুধবার সকালে জগন্নাথপুর থানার এ.এস. আই আফসার আহমদের নেতৃত্বে পুলিশ থাকে ইসহাকপুর এলাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।
জগন্নাথপুর থানার এ.এস. আই আফসার আহমদ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন চিহিৃত মাদক সেবী ও ব্যবসায়ী। একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সে। গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।