জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ দুই পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
দ-প্রাপ্তরা হলেন জগন্নাথপুর পৌরএলাকার ইসহাকপুরের সোনাফর খাঁর ছেলে ছায়াদ খা ও সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের তাহির আলীর ছেলে ছুফি মিয়া।
থানা পুলিশ জানায়, গত সোমবার রাতে জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছায়াদ খা কে গ্রেপ্তার করে। অপর অভিযানে একটি মামলার পলাতক আসামী ছুফি মিয়া কে আটক করা হয়।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস বলেন, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।