- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মাদ্রাসার নৈশ প্রহরী নিখোঁজ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরএলাকার হবিবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার নৈশ প্রহরী আকিল হোসেন গত ৬দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করছেন।
জিডির সূত্রে জানা যায়, ২০১৭ সালের মে মাস থেকে মাদ্রাসার নৈশ গ্রহরির
দায়িত্বে নিয়োজিত ছিল হবিবপুর (শাহপুর) এলাকার আব্দুল মনাফের ছেলে আকিল হোসেন (৩০)। তিনি সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত মাদ্রাসার দায়িত্ব পালন করতেন। গত ১৩ নভেম্বর মাদ্রাসার দপ্তরী আজিজুর রহমান ভোরে ফজরের নামাজের সময় নৈশ প্রহরী আকিল হোসেনকে দেখতে না পেয়ে তাকে খোঁজতে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ১৩ নভেম্বর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মন্নান বাদি হয়ে থানায় জিডি দায়ের করেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান জানান, নৈশ প্রহরী আকিল হোসেন প্রতিদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ডিউটি করেন। ঘটনার দিন ভোরে তাকে না পেয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করে তাঁর কোন সন্ধান পাইনি। বিষয়টি থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

  • [১]