- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলায়  সোহাগ মিয়া নামের ৮ম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের একটি হাওর থেকে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ জানা যায়, আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের তিতু মিয়ার পুত্র জয়দা মাদ্রাসার ৮ম      
শ্রেণীর ছাত্র সোহাগ মিয়া সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরে যায় নি। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে আর ঐ দিন পাওয়া যায় নি। সকালে গ্রামের লোক জন হাওরে তার লাশ দেখতে পান। গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মরদেহের মুখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এখন ছুরতহাল করা হচ্ছে পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]