- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মামলা প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জ পুলিশ সুপার হারুনুর রশিদ এর  নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ৯১ জন গ্রামবাসীর স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি থেকে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসি আবরু মিয়ার বাংলো ঘরকে বা কাহারা গত ১০ অক্টোবর রাতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় একই গ্রামের নজর আলীসহ ১৪ জন ব্যক্তিকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়।
কিন্তু এ মামলায় ষড়যন্ত্রমুলকভাবে গ্রামের নিরীহ লোকজনকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।  ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।

  • [১]