- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মাসুমের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মাসুম আহমদের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর পৌরসভার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবাব মিয়া, কাউন্সিলর সুহেল আহমদ. নিহত মাসুমের স্বজন আলী আহমদ, লতিফ মিয়া, আব্দুল পরাণ প্রমুখ।
বক্তারা বলেন, নিহত মাসুম আহমদ এলাকার শান্তপ্রিয় ছিল। দুস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছে। এসময় বক্তারা দ্রুত এই হত্যাকা-ে জড়িতদের আইনের আওতায় এনে খুনিদের ফাঁসি দাবি জানান।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মাসুম হত্যাকা-ের ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এরমধ্যেই আমরা তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, পৌরসভার ভবানীপুরের মৃত বাদশা মিয়ার ছেলে মাসুম আহমদের সঙ্গে প্রতিবেশী সুরুজ মিয়ার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে সীমানার রাস্তা দিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে গত ১৬ এপ্রিল প্রতিপক্ষের লোকজনের হামলায় মাসুম আহমদ নিহত হন।

  • [১]