- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মাসুম হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার ভবানীপুরের মাসুম আহমদ হত্যা মামলার জয়নাল আবেদীন নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার কান্দারগাঁও গ্রামের বাসিন্দা। শুক্রবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিত্বে সিলেটের কোম্পানিগঞ্জ এলাকা থেকে মাসুম আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল আবেদীন কে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
প্রসঙ্গত, পৌরসভার ভবানীপুরের মৃত বাদশা মিয়ার ছেলে মাসুম আহমদের সঙ্গে প্রতিবেশী সুরুজ মিয়ার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে সীমানার রাস্তা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে গত ১৬ এপ্রিল প্রতিপক্ষের লোকজনের হামলায় মাসুম আহমদ নিহত হন। নিহতের ঘটনায় জগন্নাথপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ অতিমাত্র চার আসামিকে জেলহাজতে পাঠিয়েছে।

  • [১]