- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মা সমাবেশ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল গফ্ফার, জয়ন্ত শেখর রায়, রাকেশ দাস, সেলিনা বেগম, মনি বনিক, শস্পা রানী দাস। অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন প্রনব বনিক, সাথী রানী দাস, ববিতা রানী তরাত, জোৎসনা বেগম রিপা, বেগম প্রমুখ। সভার শেষে ‘পত্তন’ নামক একটি দেওয়াল পত্রিকার মোড়ক উম্মোচন করা হয়েছে।

  • [১]