- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মুক্ত দিবস পালিত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌর শহরে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা রনজিত দাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল হক,       আব্দুল কাদির, ইলিয়াস উদ্দিন, তাজউদ্দিন, নিশি কান্ত গোপ, নরেন্দ্র দাস, আব্দুল মতিন প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭১ সালে ৯ ডিসেম্বর শত্রু মুক্ত হয় জগন্নাথপুর।

  • [১]