জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর-আউশকান্দি সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অনন্তপুর নামক স্থানে এক বৃদ্ধ পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক সাদ্দাম হোসেন (২৪), অপর যুবক সাইফুর রহমান (২৫) ও পথচারী বৃদ্ধ রহমত উল্লাহ
(৭০) আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল চালক সাদ্দাম হোসেন (২৪) ও পথচারি রহমত উল্লাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।