- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পংকু গুপ্ত (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত হরি গুপ্তের ছেলের। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ দিন মৃতে্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মারা যান।
নিহতের বড় ভাই রাখাল গুপ্ত জানান, গত বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে মজিদপুর গ্রামের বাড়ি ফেরার পথে পাগলা-জগন্নাথপুর সড়কে ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আমার ছোট ভাই আহত হলে প্রত্যক্ষদর্শীরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে আমরা পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সকালে তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • [১]