জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বিদ্যুৎ প্রকৌশলী আবুল আজাদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, সাংবাদিক অমিত দেব প্রমুখ।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবদুল মালিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারাণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
উপজেলা সাবরেজিস্টার অফিস
জগন্নাথপুর উপজেলা সাবরেজিস্টার অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এসময় সাবরেজিস্টার সুলতানা নাসরীন সুমী অফিস সহকারী আব্দুর রহিম, দলিল লিখক সমিতির সাবেক সভাপতি বজলু রশীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গয়াছ মিয়া,বর্তমান সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ ।