- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৫ যাত্রী

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে ৫ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর-সিলেট সড়কের জগন্নাথপুর পৌর এলাকার        ভবেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট শহর থেকে জগন্নাথপুুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে পৌঁছামাত্র  একটি মোটরসাইকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ এড়াতে গিয়ে বাসটি ( সিলেট-জ-১১-০৬৪৩) খাদে উল্টে পড়ে যায়। এতে ৫ জন যাত্রী আহত হন। এর মধ্যে জগন্নাথপুর পৌরএলাকার তখলিছ মিয়ার ছেলে সুজাত নুর (১৮), ভবানীপুর গ্রামের আলকাব আলীর ছেলে সাদিকুর রহমান (২৬) ও কিশোরগঞ্জের রুস্তব আলী ছেলে কুদরত আলী (২২)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।   
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন আহমদ।

  • [১]