- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে যুবকের লাশ উদ্ধার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রাম থেকে রবিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, ওই গ্রামের পিযুষ চন্দ্রের ছেলে পিংকু চন্দ শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে দরজা খুলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান তার। ঘটনাটি জগন্নাথপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার এস.আই আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে। তবে      
 কোন কারণ জানা যায়নি। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের জন্য সুনামগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

  • [১]