- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে যুবলীগের ৪টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ৪টি ইউনিয়নের যুব লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সভায় এ ঘোষণা প্রদান করা হয়।
উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি সাবেক পৌর   কাউন্সিলর কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, এম ফজরুল ইসলাম, হামিদুর রহমান চৌধুরী বাচ্ছু, সালেহ আহমদ, যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, জাকির হোসেন, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, আবু তাহের রোহান, এমদাদ আহমদ, হুমায়ুন আহমদ তালুকদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজহারুল হক ভূঁইয়া, যুবলীগ নেতা  দিলদার হোসেন মিঠু,  এড: জুয়েল আহমদ, নজরুল ইসলাম, সৈয়দ আনোয়ার আলী, বাবুল মিয়া, জাবেদ তালুকদার,রমজান আলী ছানা, তাজউদ্দিন আহমদ,দিদার আহমদ সুমন, আব্দুল লতিফ, নির্লেন্দু গোফ, আব্দুল মতিন, সামসুজ্জামান রইছ, কবির মিয়া, নজরুল ইসলাম নজির, রাদেশ দেবনাথ, নোমান আহমদ কেনান, সোহেল আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় সর্বস্মতিক্রমে জেলা পাটলী, মীরপুর, সৈয়দপুর-শাহারপাড়া ও রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এছাড়া ঘোষিত বিলুপ্তি কমিটিগুলো ও পৌর শাখার যুবলীগের কমিটি গঠন করার সিন্ধান্ত হয়।

  • [১]