জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা ফয়সল আহমদের মাতা মরিয়ম বিবি (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার রাতে এশার নামাজের পর মরহুমার নামাজে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি অনেক দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যুবলীগ নেতা ফয়সল আহমদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দ্বিপাল কান্তি দেব, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আলাল হোসেন রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহবায়ক রেজা মিয়া, কামরুল বক্স, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াদ আহমদ, সাধারণ সম্পাদক লায়েক আহমদ, যুগ্ম সম্পাদক সুহেল হাসান প্রমুখ।