জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খানের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফারুক মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপেজলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, আব্দুল জব্বার, ফিরোজ আলী, মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সংবর্ধিত অতিথি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খান।
অন্যান্যদের বক্তব্য বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার আলী, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, সাফরোজ ইসলাম রুনু, সাবেক ইউপি সদস্য রনধীর কান্ত দাস নান্টু, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমান আহমদ প্রমুখ। পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।