জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল বক্স এবং পাটলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদের পরিচালনায় এরালিয়া বাজারে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, আব্দুস সোবহান, পাটলী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সোহেল আহমদ খান টুনু।