- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে রিকশা চালকের লাশ উদ্ধার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খিদিপুর গ্রামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল তিনটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।  
জানা যায়, ওই গ্রামের সমছু মিয়ার ছেলে রিকশা চালক আলাউদ্দিন বেলা ১১টার দিকে পরিবারের লোকজনের অগোচরে বসত ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।  রিকশা চালক দীর্ঘদিন র্দীঘদিন করে মানসিক রোগে ভুগছিলেন  বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ জানান, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানা একটি অপমৃতে্যুর মামলা হয়েছে।

  • [১]