- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে রেস্টুরেন্ট উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেটার আশরাফুল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের টিএনটি রোডস্থ মিতালী গ্রীল এন্ড রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে    
এর উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আশরাফুল ইসলাম।
এ সময় বিশিষ্ট শিক্ষানুরাগী আবু হুরায়রা ছাদ মাস্টার, মাও. ইমরান আহমদ, রেস্টুরেন্টের পরিচালক সিলেম মিয়া, আকলিম হোসাইন, রুহেল আহমদ, শাহেদ মিয়া, ফয়সল আহমদ, সাকিল আহমদ, ব্যবসায়ী মনির আহমদ, শফিকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]